বাংলাদেশের সঙ্গে ইইউ কাজ করে যেতে চায় : ইইউ দূত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টারিঙ্ক বলেছেন, ইইউ পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে তাদের কর্মকান্ড অব্যাহত রাখতে চায়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘পারস্পরিক স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কর্মকান্ড অব্যাহত রাখতে চাই।’
এ সময় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন।
টারিঙ্ক বলেন, ‘ইইউ বাংলাদেশের বৃহত্তম রফতানি গন্তব্যস্থল। দু’পক্ষই এ থেকে লাভবান হচ্ছে। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী।’
শিক্ষাখাতে ইইউকে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার হিসাবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ সহযোগিতাও আমরা অব্যাহত রাখতে চাই।
জার্মান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতা থেকে বিচ্ছিন্ন ছিল। তাই দেশের উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই ২১ বছর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সামরিক একনায়করা দেশ শাসন করেছে।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের দ্রুত উন্নয়নে বেসরকারি খাতের সবকিছুই উন্মুক্ত করে দেয়া হয়।
গত সাধারণ নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গত দশ বছরে দেশের উন্নয়নের কারণে জনগণ বিশেষ করে মহিলা ও তরুণরা ব্যাপকভাবে ভোট দেয়ায় আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে।
তিনি বলেন, জনগণ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বলেই আমরা পুনঃনির্বাচিত হয়েছি।
শেখ হাসিনা বলেন, বিএনপির নির্বাচনী প্রচারণা থেকেই দৃশ্যমান হয়েছে যে, দলটি নির্বাচনে আগ্রহী ছিল না।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











